ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪

২৪ শর্তে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপি সমাবেশের অনুমতি পেয়েছে। ২৪ শর্তে গুলশানের ইনডোরে এ সমাবেশ করতে পারবে বলে পুলিশ জানিয়েছে।

১ মার্চ সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. ইফতেখারুজ্জামান জানান, দলটির পক্ষ থেকে কমিশনারের কাছে আবেদন করা হয়। এরপরই আবেদন যাচাই-বাছাই শেষে ২৪ শর্তে তাদের এ সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১ মার্চ বিকেলে গুলশানের লেকশোর হোটেল ইনডোরে এ সমাবেশ হওয়ার কথা রয়েছে। তারই অংশ হিসেবে ইনডোরের বাইরে কোন মাইক ব্যবহার করা যাবে না, আজান ও নামাজের সময় সমাবেশের বন্ধ রাখতে হবে। রাস্তায় লোকজন জড়ো কিংবা যান চলাচলে অসুবিধা হয় এরকম পরিস্থিতি তৈরি করা যাবে না, সমাবেশ কোনো ধরনের অস্ত্র বহন থেকে বিরত থাকতে হবে, বাইরের কোনো খোলা জায়গা কিংবা মাঠে-ময়দানে এ সমাবেশ করতে পারবে না। একইসঙ্গে অপ্রীতিকর ঘটনার উদ্ভব হলে তার দায় দলটিকে বহন করতে হবে। শর্ত মানা না হলে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

এর আগে সমাবেশের অনুমতি দিতে পুলিশ প্রধান ড. বেনজির আহমেদের সঙ্গে গত বুধবার বৈঠক করেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।

আপলোডকারীর তথ্য

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ শর্তে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

আপডেট সময় ০১:৪৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১