ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির একতরফা কমিটি ঘোষণার প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ

একতরফা কমিটি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

অবৈধ পন্থায় একতরফাভাবে জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র আংশিক কমিটি ঘোষণার প্রতিবাদে ও ঘোষিত কমিটি অবিলম্বে বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তৃণমূল নেতৃবৃন্দ।

১১ ফেব্রুয়ারি উপজেলার সিরাজাবাদ সড়কে বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি’র তৃণমূল নেতৃবৃন্দের আয়োজনে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল লিখিত বক্তব্যে জানান, গত ২ ফেব্রুয়ারি জামালপুর জেলা বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক গাউসুল আজম শাহিন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মারফতে ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপি’র যে কমিটি প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণরূপে অবৈধ পন্থায় ও একতরফাভাবে গঠন করা হয়েছে।

একতরফা কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল । ছবি : বাংলারচিঠিডটকম

তাই ওই আংশিক কমিটি অনতিবিলম্বে বাতিল করে সকলের সাথে আলোচনা করে সঠিক কমিটি গঠনের জন্য জেলা বিএনপি’র প্রতি আহ্বান জানিয়েছেন তৃণমূলের নেতারা। অন্যথায় প্রকাশিত কমিটি’র বিরুদ্ধে ব্যাপক কর্মসূচি নেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

পরে কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে মাদরাসা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় যুগ্মসম্পাদক জাকিউল ইসলাম তিব্বত, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম, শফিউল্লাহ বুলবুল, খালেকুজ্জামান লিটন, ফজলুর রহমান পৌর বিএনপির সাবেক সহসভাপতি আহাম্মদ আলী, উপজেলা যুবদল যুগ্মআহ্বায়ক সোহাগ খান লোহানী, সাইদ খান লোহানী, পৌর যুবদল যুগ্মসম্পাদক সাখাওয়াত হোসেন সুজন, সাংগঠনিক সম্পাদক মনির খান লোহানী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কায়েস আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নাইম ইসলাম, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সোহান মিয়াসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

বিএনপির একতরফা কমিটি ঘোষণার প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ

আপডেট সময় ০৭:৩০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১