ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২ বছরের কারাদণ্ড

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ নড়াইলের বিচারক আমাতুল মোর্শেদা ৪ ফেব্রুয়ারি এ আদেশ দেন।

এছাড়া, তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সঞ্জিব কুমার বসু মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, করাদণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানের অনুপস্থিতিতে আদালত এ আদেশ দেয়। তিনি বিদেশে পলাতক আছেন। গ্রেপ্তারের পর থেকে এ রায় কার্যকর হবে।

গত ২০১৪ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে তারেক জিয়া ইংল্যান্ডের ইস্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংকওয়েট হলে যুক্তরাজ্যে বিএনপির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আপত্তিকর বক্তব্য রাখেন। এ ঘটনায় ২৪ ডিসেম্বর ২০১৪ সালে নড়াইলের কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাজাহান বিশ্বাস বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২ বছরের কারাদণ্ড

আপডেট সময় ০৬:৪২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১