ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

সরিষাবাড়ী পৌরসভায় বিএনপির দলীয় মনোনয়ন পেলেন শাহীন তালুকদার

এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন

এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মনোনিত হয়েছেন সাবেক পৌর মেয়র ও যুবদল নেতা এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ২৯ ডিসেম্বর রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে।

দলীয় সূত্র জানায়, সারাদেশে আসন্ন তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে দেশের ৫৯টি পৌরসভার প্রার্থী তালিকা দলের জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব আইনজীবী রহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে ২৯ ডিসেম্বর রাতে এ ঘোষণা হয়। এতে শাহীন তালুকদারের নাম ঘোষণা হওয়ার পর স্থানীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাতে থাকেন।

জানা গেছে, এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান। বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত এলজিআরডি মন্ত্রী ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদারের ভাতিজা শাহীন তালুকদার বর্তমানে উপজেলা যুবদলের আহ্বায়ক। এছাড়া র্দীঘদিন তিনি উপজেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন এবং দক্ষতার সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনে যুক্ত ছিলেন।

এক প্রতিক্রিয়ায় এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন বলেন, আসন্ন পৌর নির্বাচনে সকলের দোয়া এবং ভোটারদের স্বতঃর্স্ফূত ভোট প্রত্যাশা করি। সুষ্ঠু নির্বাচন হলে তিনিই মেয়র নির্বাচিত হবেন বলেও জানান।

আপলোডকারীর তথ্য

শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ী পৌরসভায় বিএনপির দলীয় মনোনয়ন পেলেন শাহীন তালুকদার

আপডেট সময় ০৫:০১:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০