ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চা আবাদ

বাংলারচিঠিডটকম ডেস্ক : চারা রোপণের মাধ্যমে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চা আবাদের সূচনা করলো বাংলাদেশ চা বোর্ড।

২৫ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা চত্বরে উচ্চ ফলনশীল বিটি-২ জাতের চা চারা রোপণের মাধ্যমে জেলায় ক্ষুদ্রায়তন চা আবাদের সূচনা করলো বাংলাদেশ চা বোর্ড।

এর ফলে এ অঞ্চলে সমতল ভূমিতে চা আবাদ সম্প্রসারণের নতুন সম্ভাবনার পথ আরও সম্প্রসারিত হলো। ক্ষুদ্র পরিসরে চা চাষ সম্প্রসারণে চাষিদের উদ্বুদ্ধকরণ ও কারিগরি সহযোগিতা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ চা বোর্ডের আওতাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট এই চা আবাদ সম্প্রসারণের নতুন সম্ভাবনার বিষয়ে কাজ করছে।

বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও নর্দান বাংলাদেশ প্রকল্পের পরিচালক ড. মোহাম্মদ শামীম আল মামুন ও বৈজ্ঞানিক কর্মকর্তা (মৃত্তিকা বিজ্ঞান) মো. নাঈম মোস্তফা আলীর সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ টিম চা আবাদের বিষয়ে কাজ করছেন।

এই টিমের সদস্যরা ২৪ ও ২৫ অক্টোবর জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার চা চাষযোগ্য জমি নির্বাচনের জন্য বিভিন্ন ইউনিয়ন সরেজমিন পরিদর্শন ও চা চাষের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য মৃত্তিকা নমুনা সংগ্রহ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করেন।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিগণ চা বোর্ডের টিমের সঙ্গে ছিলেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চা আবাদ

আপডেট সময় ০১:১২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০