ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ভোটারদের সুসংহত হওয়ার আহ্বান ওবামার

বাংলারচিঠিডটকম ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা জো বাইডেনের পক্ষে নির্বাচনের আগে ভোটারদের সুসংহত হওয়ার আহ্বান জানিয়েছেন।

ডেমোক্রেটদের মধ্যে এখনো তুমুল জনপ্রিয় ওবামা ১৩ অক্টোবর প্রকাশিত এক ভিডিওতে বলেন, এই নির্বাচনে যথেষ্ট ঝুঁকি রয়েছে।

তিনি বলেন, ইতিহাস দেখায় যে আপনার এবং আপনার বন্ধুদের ভোট দেয়ার বিষয়টি নিশ্চিত করার সহজ উপায় হলো পরিকল্পনা করা।

ভিডিওতে নির্বাচনের ব্যাটলগ্রাউন্ড হিসেবে উইসকনসিন, পেনসিলভেনিয়া, ওহাইয়ো ও ফ্লোরিডাসহ ২৪টি অঙ্গরাজ্যের উল্লেখ করা হয়েছে।

এদিকে মার্কিন ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ওবামার কাছ থেকে আসা এই বার্তা যতেটা না আদর্শিক তারচেয়ে বেশি বাস্তবসম্মত বলে মনে করা হচ্ছে।

এ ছাড়া মতামত জরিপে ওবামার সময়ের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের এগিয়ে থাকার পরও নির্বাচন হতাশার হতে পারে এই বার্তা দলের মধ্যকার এ উদ্বেগেরও প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।

মার্কিন রাজনীতিতে ওবামা এখনো যথেষ্ট প্রভাবশালী। এ ছাড়া তার স্ত্রী মিশেল ওবামারও রয়েছে নিজস্ব প্রভাব। তিনিও বাইডেনের সমর্থনে কাজ করছেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ভোটারদের সুসংহত হওয়ার আহ্বান ওবামার

আপডেট সময় ০৫:৪৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০