ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

ইউপি চেয়ারম্যান রাখালের সহায়তায় বিয়ে হলো এক অসহায় মেয়ের

বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদে বর ও কনের সাথে ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল। ছবি : বাংলারচিঠিডটকম

বিয়ের পর মোনাজাত করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এক অসহায় মেয়ের বিয়ে অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট দুপুরে বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদে এ বিয়ে অনুষ্ঠিত হয়। বাবার দায়িত্ব নিয়ে নিজ খরচে বিয়ের আয়োজন করেন ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল।

জানা গেছে, বাহাদুরাবাদ ইউনিয়নের ঘাড়িরপাড়া গ্রামের ভিক্ষুক ছাদের আলীর মেয়ে ছাবিনা আক্তারকে পার্শ্ববর্তী চখারচর গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে ছানোয়ার হোসেন পছন্দ করেন। ছেলের পছন্দ পিতা মোকাদ্দেস আলী মেনে না নেওয়ায় ছানোয়ার হোসেন বিষয়টি বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখালকে অবগত করেন। পরে ইউপি চেয়ারম্যান বর ও কনেকে ইউপি ভবনে হাজির করে নিজ খরচে বিয়ের আয়োজন করেন।

এ সময় বিয়েতে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলতাফ হোসেন, আবুল কালাম, আফসার আলী মিন্টুসহ এলাকার আনারুল হক, শহিদ সালাম।

বর ছানোয়ার হোসেন জানান, আমি নিজ ইচ্ছায় দরিদ্র মেয়ে ছাবিনাকে পছন্দ করে বিয়ে করি।

ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল জানান, এরা দুজন দুজনকেই ভালবাসত। এ ভালবাসা পারিবারিকভাবে মেনে না নেওয়ায় তাদের ভবিষ্যত জীবনের বিষয়ে চিন্তা করে এলাকাবাসী ও ইউপি সদস্যদের নিয়ে এ বিয়ের আয়োজন করি। বিয়েতে আমি নিজেই উকিল পিতা হিসেবে দায়িত্ব পালন করি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

ইউপি চেয়ারম্যান রাখালের সহায়তায় বিয়ে হলো এক অসহায় মেয়ের

আপডেট সময় ০৭:১৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০