ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ইসলামপুরে বিট পুলিশিং কার্যক্রম শুরু

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসেন লায়ন, ইসলামপুর থেকে
বাংলারিচিঠিডটকম

‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এ স্লোগানকে সামনে রেখে পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ইসলামপুরে বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে। জামালপুর জেলা পুলিশ সুপার দেলোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) এর নির্দেশনায় উপজেলার গাইবান্ধা ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া। তিনি বলেন, পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে উপজেলার প্রত্যেক ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হচ্ছে। প্রত্যেক ইউনিয়ন পরিষদ বা সুবিধাজনক স্থানে বিট পুলিশিং কার্যালয় করা হবে। এতে বিভিন্ন অপরাধ ও অভিযোগের তথ্য প্রদান বা আইনি সহযোগিতা পাওয়া যাবে। অপরাধ দমনে পুলিশকে সহায়তা করে অপরাধমুক্ত শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সর্দারের সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ও গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান আনছারী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, তদন্ত কর্মকর্তা আনছার উদ্দিন, এসআই হান্নান মিয়া বক্তব্য রাখেন।

এতে ইউপি সদস্য, শিক্ষক, এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ইসলামপুরে বিট পুলিশিং কার্যক্রম শুরু

আপডেট সময় ০৯:৫০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০