ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ইসলামপুরে সরকারের কাছে ধান বিক্রি করবে ২৯১২ কৃষক

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ’ এ আলোকে সরাসরি কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান সংগ্রহের উদ্দেশ্যে লটারির মাধ্যমে ২ হাজার ৯১২ জন কৃষককে নির্বাচন করা হয়েছে। বোরো ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আক্তার লাকীর সভাপতিত্বে ডিজিটাল পদ্ধতি অ্যাপসের মাধ্যমে কৃষকদের নির্বাচন করা হয়।

১১ জুন দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এই উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল, সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আক্তার লাকী, উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, ইসলামপুর খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, উপজেলায় ১৬ হাজার ৮৯০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এ মৌসুমে ২ হাজার ৯১২ মেট্রিক টন ধান ক্রয়ের জন্য বড় মাঝারি ও ক্ষুদ্র কৃষকদের মাঝে এই লটারি করা হয়। সরকারি খাদ্য গুদামে সরাসরি ২ হাজার ৯১২ জন কৃষক ১ মেট্রিক টন ধান বিক্রি করতে পারবে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ইসলামপুরে সরকারের কাছে ধান বিক্রি করবে ২৯১২ কৃষক

আপডেট সময় ০৮:৫৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০