ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

সরিষাবাড়ীতে তিনশতাধিক মানুষকে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী

সরিষাবাড়ীতে সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা কেন্দ্র। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ঘাটাইল সেনানিবাসের তত্ত্বাবধানে সামাজিক দূরত্ব বজায় রেখে সাধারণ মানুষের মাঝে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। ২৮ মে দিনব্যাপী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা কেন্দ্রের সূত্রে জানা যায়, শহীদ সালাউদ্দিন ঘাটাইল সেনানিবাসের ক্যাপ্টেন লুৎফর রহমানের ব্যবস্থাপনায় মেডিকেল ক্যাম্প গঠন করে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তিনশতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। চিকিৎসা ক্যাম্পে চার জন সদস্য উপস্থিত থেকে সেবা দেন।

এ ব্যাপারে ক্যাপ্টেন লুৎফর রহমান এ প্রতিবেদককে বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে সাধারণ রোগীরা প্রাথমিক চিকিৎসা সেবা নিতে হাসপাতালে যেতে ভয় পায়। ভয়ভীতি দূর করে চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এ উদ্যোগ। আমরা সব ধরনের ওষুধপত্র নিয়ে সেবা দিতে এসেছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

সরিষাবাড়ীতে তিনশতাধিক মানুষকে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী

আপডেট সময় ১০:৫৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০