ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে প্রতিবন্ধীদের তৈরি মাস্ক বিতরণ হচ্ছে হাট-বাজার ও গ্রামে গ্রামে

প্রতিবন্ধীদের তৈরি করা মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকার। ছবি: বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় প্রতিষ্ঠিত মালিরচর মৌলভীপাড়া দুঃস্থ, প্রতিবন্ধী কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের তৈরি মাস্ক বিতরণ করা হচ্ছে বিভিন্ন গ্রাম, হাট-বাজারে ও পথচারীদের। যাদের মাস্ক নেই তাদেরও দেওয়া হচ্ছে ।

২৩ মে দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার।

প্রশিক্ষণ কেন্দ্রটির শিক্ষকবৃন্দের অর্থায়নে কেন্দ্রের প্রতিবন্ধী শিক্ষার্থীরা তিন হাজার ২০০টি মাস্ক তৈরি করেন। করোনাভাইরাস প্রতিরোধে প্রতিবন্ধীদের তৈরি মাস্কগুলো বিভিন্ন পেশাজীবী শ্রেণির মানুষেরা ব্যবহার করবেন। এ লক্ষ্যে বিভিন্ন হাট-বাজার, গ্রামে গ্রামে বিনামূল্যে এসব মাস্ক বিতরণ করা হচ্ছে।

মাস্ক বিতরণকালে ওই প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান শিক্ষক লাল মনি আক্তার, পরিচালক খাইরুল ইসলাম, ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামসুর রহমানসহ স্থানীয় অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

ওই প্রশিক্ষণ কেন্দ্রের এমন উদ্যোগে প্রশংসায় ভাসছেন শিক্ষক-শিক্ষার্থীরা। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় তা আবারও প্রমাণ করে দিল তারা।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

বকশীগঞ্জে প্রতিবন্ধীদের তৈরি মাস্ক বিতরণ হচ্ছে হাট-বাজার ও গ্রামে গ্রামে

আপডেট সময় ০৫:৫২:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০