ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুর সদরে ৪ কৃষক পেল কম্বাইন হারভেস্টার মেশিন

কম্বাইন হারভেস্টারের চাবি হস্তান্তর করেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

কৃষি মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের আওতায় কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা প্রদান কার্যক্রমের মাধ্যমে সরকারি ভর্তুকির চারটি কম্বাইন হারভেস্টার মেশিন কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে।

৫ মে বেলা ১২টার দিকে সদর উপজেলা পরিষদ চত্বরে চারজন কৃষকের মাঝে এ কম্বাইন হারভেস্টারের চাবি তুলে দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন। তিনি বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বর্ষার পানি আসার আগেই কৃষকদের ধান ঘরে তুলতেই কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হলো।

এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন ও কৃষি কর্মকর্তা শাখাওয়াত ইকরামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুর সদরে ৪ কৃষক পেল কম্বাইন হারভেস্টার মেশিন

আপডেট সময় ০৯:০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০