ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ইসলামপুরের কৃষকরা পেল ধানকাটার কম্বাইন হারভেস্টার

কৃষকদের মাঝে ধানকাটার কম্বাইন হারভেস্টার যন্ত্রের চাবি তুলে দেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা প্রদান কার্যক্রমের আওতায় পাঁচটি ধানকাটার কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। ২৯ এপ্রিল সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল ইসলামপুর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে থেকে এ যন্ত্রগুলো বিতরণ করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় আয়োজিত ধানকাটার কম্বাইন হারভেস্টার বিতরণের সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক লাল মিয়া, দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তরা জানান, সরকারের ভর্তুকি দেওয়া এই ধানকাটার কম্বাইন হারভেস্টার যন্ত্র দিয়ে কৃষকরা শ্রমমূল্যের চেয়ে কম খরচে তাদের ধান কাটা-মাড়াই করতে পারবেন। উপজেলার নোয়ারপাড়া, গোয়ালেরচর, গাইবান্ধা, চিনাডুলী ও কুলকান্দি ইউনিয়নের কৃষকদের মাঝে এই যন্ত্র বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ইসলামপুরের কৃষকরা পেল ধানকাটার কম্বাইন হারভেস্টার

আপডেট সময় ১০:২৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০