ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

এসএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ

বাংলারচিঠিডটকম ডেস্ক : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ করা হয়েছে। সংশোধিত রুটিন অনুযায়ী আগামী ৩ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা শেষে ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা কার্যক্রম চলবে বলে শিক্ষা বোর্ড সূত্রে জানানো হয়।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য এসএসসি ও সমমানের পরীক্ষা ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষামন্ত্রী চিকিৎসক দীপু মনি ১৮ জানুয়ারি রাতে তার সরকারি বাসভবনে সাংবাদিকদের উপস্থিতিতে এসএসসি ও সমমান পরীক্ষা পহেলা ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি থেকে শুরু করা হবে বলে জানান।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বাসসকে জানান, ১৯ জানুয়ারি দুপুরে সংশোধিত এসএসসি পরীক্ষা রুটিন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়ার পর তা অনুমোদন করা হলে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয় সংশোধিত রুটিন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

এসএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ

আপডেট সময় ০৮:০১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০