ঢাকা ০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা নিয়ে সংলাপ, গঠিত হল মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক জামালপুরে শিক্ষার্থী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ইসলামপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পেল নতুন পোশাক একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সহজপাঠ ফাউন্ডেশনের উদ্যোগে সরিষাবাড়ীতে হয়ে গেল ঘুড়ি উৎসব মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার যে জাতি সঙ্গীতকে গুরুত্ব দেয়, সে জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে : সংস্কৃতি মন্ত্রী

ইসলামপুরে যৌন হয়রানি রোধে শপথ

আস্থা প্রকল্পের উদ্যোগে ইসলামপুরে ১২টি উচ্চ বিদ্যালয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শপথ বাক্য পাঠ করানো হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘নারী-পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা’ এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরের ইসলামপুর উপজেলায় আস্থা প্রকল্পের উদ্যোগে ১২টি উচ্চ বিদ্যালয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শপথ বাক্য পাঠ করানো হয়েছে।

জানা গেছে, ইউএনএফপিএ এবং আইন ও সালিশ কেন্দ্রের কারিগরি সহযোগিতায় বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে আস্থা প্রকল্পের মাঠ পর্যায়ের অংশীদার সংগঠন-স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে উপজেলার ১২টি উচ্চ বিদ্যালয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে বলা হয়- ‘আমি শপথ করছি যে, একজন সচেতন শিক্ষক ও শিক্ষার্থী হিসেবে নারী ও শিশুর প্রতি কোন প্রকার নির্যাতন করবো না। আমি আমার পরিবার, সমাজ, প্রতিষ্ঠান, রাস্তা ঘাট, গণপরিবহনসহ সকল স্থানে নারী ও শিশুর প্রতি যেকোন প্রকার নির্যাতন প্রতিরোধে সচেষ্ট থাকবো এবং সম্মিলিতভাবে প্রতিরোধ করবো। শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠানে যৌন হয়রানী প্রতিরোধে হাইকোর্টেও নির্দেশনা অনুযায়ী অভিযোগ কমিটি গঠন ও পরিচালনা এবং অভিযোগ বাক্স স্থাপন বিষয়ে নিজ নিজ অবস্থান থেকে সচেষ্ট থাকব।’

অনুষ্ঠানে নারী নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়েও আলোকপাত করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ

ইসলামপুরে যৌন হয়রানি রোধে শপথ

আপডেট সময় ০২:৪৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯