ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই শিক্ষার্থীদের বিতরণ করেন নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসানের ৪৫তম জন্মদিনে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ৩৫০টি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। ১৭ নভেম্বর দুপুরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সিমলা বাজার বাস টার্মিনাল এলাকায় মুরাদ হাসানের জন্মদিন অনুষ্ঠানে এ বইগুলো বিতরণ করা হয়।

উপজেলা ছাত্রলীগের নেতা শরিফুল ইসলাম নিরবের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন এডভোকেট মতিয়র রহমান স্মৃতি সংসদের সভাপতি সাবেক চেয়ারম্যান আজমত আলী, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মিজানুর রহমান, যুবলীগ নেতা শাখাওয়াতুল আলম মুকুল, রানা সরকার, সামিউল ইসলাম, শামীম জাকারীয়া, ছাত্রলীগ নেতা নাঈমুর রহমান দুর্জয়, নাছির উদ্দিন, নাজমুল ইসলাম প্রমুখ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী বই হাতে পেয়ে শিক্ষার্থী জাকিয়া সুলতানা, খাদিজা আক্তার, সাদিয়া রহমান, মিম আক্তার, মনিষাসহ অনেকেই জানান, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের জন্মদিনে বঙ্গবন্ধুরর মতো মহান এই নেতার নিজের লেখা অসমাপ্ত আত্মজীবনী বই পেয়ে আমরা অনেক খুশি। তিনি এই বাংলাদেশ নামক রাষ্ট্রের স্থপতি। বইটি পড়ে বাংলাদেশের ইতিহাস এবং বঙ্গবন্ধুর সম্পর্কে অনেক কিছুই জানতে পারবো। আমরা চাই বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী বইটি নতুন প্রজন্মের কাছে সরকারিভাবে আজকের মতো বিনামূল্যে বিতরণ করা হোক এই দাবি জনায় সকল শিক্ষার্থীরা।

যুবলীগ নেতা শাখাওয়াতুল আলম মুকুল বলেন, জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে আওয়ামী লীগের কান্ডারী বঙ্গবন্ধুর আর্দশে রাজপথের সৈনিক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের ৪৫ তম জন্মদিনে জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী বইটি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

সরিষাবাড়ীতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ

আপডেট সময় ০৭:১৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯