ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে এফপিএবির ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সভায় বক্তব্য রাখেন আইনজীবী এইচ আর জাহিদ আনোয়ার। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) জামালপুর শাখার ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর বিকেলে এফপিএবি জামালপুর শাখা কার্যালয়ের মিলনায়তনে এ বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন এফপিএবি জামালপুর শাখার সভাপতি শহীদুল হক খান দুলাল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এফপিএবি জাতীয় কার্যনির্বাহী পরিষদের সাবেক মহাসচিব আইনজীবী এইচ আর জাহিদ আনোয়ার।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এফপিএবি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য সৈয়দ আতিকুর রহমান ছানা, সাবেক জামালপুর শাখা পরিষদের সভাপতি রোকসানা রহমান হাসি ও সাবেক অবৈতনিক সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল হাই। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এফপিএবি জামালপুর শাখার সহ-সভাপতি পারভীন তরফদার, অবৈতনিক কোষাধ্যক্ষ মো. মাহবুব কবীর, আজীবন সদস্য ছানোয়ার হোসেন ছানু, সাবেক অবৈতনিক কোষাধ্যক্ষ অজয় কুমার পাল ও এফপিএবি জেলা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা পংকজ চাকমা প্রমুখ।

বক্তারা বলেন, সুস্থ, সবল, দক্ষ জনশক্তি ও পরিকল্পিত পরিবার এবং পরিবেশের ভারসাম্য বজায় রেখে সমাজের সচেতন নাগরিক হিসেবে নিজের পেশার পাশাপাশি সুখী ও সুন্দর জীবন যাত্রার মান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। আগামীতে কার্যক্রম পরিচালনায় স্বেচ্ছাসেবী, কমিটির সকল সদস্যবৃন্দ, আজীবন ও সাধারণ সদস্যবৃন্দসহ কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

বক্তারা আরও বলেন, আধুনিক সরঞ্জাম দিয়ে বর্তমান ক্লিনিকটি আরও আধুনিকায়ন করা হচ্ছে। যার মাধ্যমে সমাজের সাধারণ মানুষ স্বল্পমূল্যে এখানে উন্নত মানের সেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

সভা সঞ্চালনা করেন এফপিএবি জামালপুর শাখার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাহিনুর সিদ্দিকা হ্যাপী।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুরে এফপিএবির ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:১৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯