ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

মিছিলে হামলার প্রতিবাদে জামালপুর জেলা সিপিবির মানববন্ধন

জামালপুর জেলা সিপিবির মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির মিছিলে হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জামালপুর জেলা শাখা। ২৪ অক্টোবর বেলা ১২টার দিকে শহরের দয়াময়ী মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

জেলা সিপিবির সভাপতি মো. মোজাহারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সিপিবির যুগ্ম-সাধারণ সম্পাদক মারুফ আহাম্মেদ খান মানিক, সিপিবি নেতা আলী আককাছ, জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আব্দুল করিম ও সাধারণ সম্পাদক আকবর আলী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা গত মঙ্গলবার দুপুরে জেলার সরিষাবাড়ী উপজেলায় ক্ষেতমজুর সমিতির উদ্যোগে মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্মারকলিপি দিতে যাওয়ার পথে স্থানীয় সরিষাবাড়ী অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সভাপতি ও যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন মুকুলের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। গরিব ষাটোর্ধ লোকদের বয়স্ক ভাতা, খাবার ও আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা এবং অতিদরিদ্রদের জন্য সরকারি বিভিন্ন কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবিতে তারা মিছিলটি বের করেছিল। মানববন্ধন থেকে বক্তারা হামলাকারী সাখাওয়াত হোসেন ও তার সহযোগীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

মিছিলে হামলার প্রতিবাদে জামালপুর জেলা সিপিবির মানববন্ধন

আপডেট সময় ০৬:৩৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯