ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

কাতারের সাথে ভালো খেলেও হেরে গেল বাংলাদেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে সত্যিই ভালো খেলেছিল বাংলাদেশ। কিন্তু অবশেষে জয় ধরা দিল না।

ভালো খেলেও হেরে গেল বাংলাদেশ। আগামী বিশ্বকাপের আয়োজক, এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের কাছে ২-০ গোলে হেরে মাঠ ছাড়তে হলো বাংলাদেশের ফুটবলারদের।

দিনে বৃষ্টি হওয়ার কারণে মাঠ কিছুটা ভারী ছিল। যে কারণে কাতারের ফুটবলাররা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। এ সুযোগে নিজেদের প্রকাশের সুযোগ পেয়েছিল জামাল ভূঁইয়ারা। কিন্তু শেষ পর্যন্ত আর পারল না। দুটি গোল হজম করতেই হলো।

ম্যাচের শুরুতে আধাঘণ্টা কাতারের আক্রমণ ঠেকিয়ে রাখতে পেরেছিল বাংলাদেশের ফুটবলাররা। কিন্তু ২৮ মিনিটের মাথায় আবদুর ইসাগের দুর্দান্ত শটে প্রথমবারের মতো পিছিয়ে যায় বাংলাদেশ।

গোল হজম করার পর সেটা শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। বেশকিছু সুযোগও পেয়েছিল। কিন্তু যে মাঠে খেলে অভ্যস্ত জীবন-বিপলুরা, সে মাঠে এলোমেলো শটের খেসারত দিতে হলো। কাতারের পোস্টের সামনে গিয়েই কেন যেন খেই হারিয়ে ফেলে বাংলাদেশের ফুটবলাররা।

ম্যাচের ইনজুরি সময়ে গোল হজম করা বাংলাদেশের পুরনো দিনের অভ্যাস। ইনজুরি সময়ে (৯০+১) আবারও গোল হজম করে বাংলাদেশ। এবার গোলটা পুরোপুরি ডিফেন্ডারদের গাফিলতি।

ব্যবধান দাঁড়িয়ে গেল ২-০ গোলের। এরপর জয় দূরে থাক, ড্র করার চিন্তাও করার উপায় ছিল না এবং শেষ পর্যন্ত হলোও না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

কাতারের সাথে ভালো খেলেও হেরে গেল বাংলাদেশ

আপডেট সময় ০২:৪৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯