ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

বুয়েট ছাত্রলীগের ১১ নেতা বহিষ্কার, ১০ জন রিমান্ডে

বাংলারচিঠিডটকম ডেস্ক : বাংলাদেশ ছাত্রলীগ ৭ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র হত্যার ঘটনায় সংগঠনের ১১ জন নেতাকে বহিষ্কার করেছে।

ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রোনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরারকে (২২) বুয়েটের শের-ই-বাংলা হলে পিটিয়ে হত্যা করা হয়।

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখা ভট্টাচার্য এক বিজ্ঞপ্তিতে বুয়েট শাখার ১১ নেতাকে স্থায়ীভাবে বহিষ্কারের কথা জানান।

বহিষ্কৃত নেতারা হলেন- বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, সহ-সভাপতি মুহতাসিম ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার, ক্রীড়া সম্পাদক মিফতাহুল ইসলাম জিয়ন, সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মনির, সমাজ সেবা সম্পাদক ইফতি মোশাররফ সকাল, উপ-দফতর সম্পাদক মুজতবা রাফিদ এবং সদস্য মুনতাসির আল জেমী, ইহতেমাসুল রাব্বি তানিম ও মুজাহিদুর রহমান।

এর আগে ছাত্রলীগ দু’সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে এবং ২৪ ঘন্টার রিপোর্ট পেশ করতে বলেছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন- ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াজ আল রিয়াদ ও সাহিত্য সম্পাদক আশিক তালুকদার।

এদিকে বুয়েটের শিক্ষার্থী আবরার ফুয়াদকে পিটিয়ে হত্যার দায়ে অভিযুক্ত বুয়েট শাখা ছাত্রলীগের ১০ জনকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

আবরারের বাবা ১৯ জনকে আসামী করে চকবাজার থানায় মামলা দায়ের করেন। অপর ৯জন পলাতক রয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

বুয়েট ছাত্রলীগের ১১ নেতা বহিষ্কার, ১০ জন রিমান্ডে

আপডেট সময় ০৬:৫২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯