ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ইসলামপুরের ডেবরাইপ্যাচ সেতুর এ্যাপোচ সড়কে ধস

ডেবরাইপ্যাচ সেতুর এ্যাপোচ সড়ক দেবে গেছে। পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করছে। ছবি : লিয়াকত হোসাইন লায়ন

দেবে গেছে ডেবরাইপ্যাচ সেতুর এ্যাপোচ ।  ছবি : লিয়াকত হোসাইন লায়ন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর ডেবরাইপ্যাচ সেতুর এ্যাপোচ দেবে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে করে পথচারীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে ।

জানা যায়, অতিবৃষ্টি ও গেল বন্যার কারণে ইসলামপুর-মাহমুদপুর সড়কে জিসিআর পাকা রাস্তায় চিনাডুলী ইউনিয়নের ডেবরাইপ্যাচ সেতুর দক্ষিণ পাশের এ্যাপোচ দেবে গেছে। উপজেলা সদরের সাথে বিকল্প কোনো রাস্তা না থাকায় এলাকার লোকজনসহ পথচারীদের যাতায়াত করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম জানান, ওই এলাকার লোকজনের উপজেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র রাস্তার সেতুর এ্যাপোচ দেবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বন্যার পর ওই সেতুর এ্যাপোচ মেরামত করতে উপজেলা পরিষদ থেকে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিলো। প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম থাকায় কাজ নিম্নমানের হওয়ায় সেতুর এ্যাপোচ দেবে গেছে।

উপজেলা এলজিইডি কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী আবু সালেহ মো. ইউসুফ শাহী জানান, সেতুর এ্যাপোচ মেরামত কীভাবে করা হয়েছিলো তা খতিয়ে দেখা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, পথচারীদের চলাচলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ইসলামপুরের ডেবরাইপ্যাচ সেতুর এ্যাপোচ সড়কে ধস

আপডেট সময় ০৯:৩৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯