ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ইসলামপুরের ব্যবসায়ীর খন্ডিত মাথা ও মাথাবিহীন লাশ উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় হাসেন আলী (৫৫) নামের একজন ব্যবসায়ী খুন হয়েছেন। নিখোঁজের তিনদিন পর পুলিশ ৪ আগস্ট দুপুুরে ব্রহ্মপুত্র নদের পৃথক স্থান থেকে তার মাথাবিহীন অর্ধগলিত লাশ ও খন্ডিত মাথাটি উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত হাসেন আলী জেলার ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের সভুকূড়া গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে। ২ আগস্ট রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ আগস্ট সকালে জেলার মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের কাঙালকুর্শা গ্রামে ব্রহ্মপুত্র নদে মাথাবিহীন ও বিবস্ত্র অবস্থায় অর্ধগলিত এক ব্যক্তির লাশ ভাসতে দেখে মেলান্দহ থানায় খবর দেয় স্থানীয় লোকজন। বেলা ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে নদের পারে উঠায়। তখন সেখানে উৎসুক লোকজন ভিড় করেন। অজ্ঞাত লাশ উদ্ধারের বিষয়টি জানাজানি হলে বাড়ি থেকে তার ছেলে রইদা চান ঘটনাস্থলে গিয়ে তার বাবার লাশ বলে শনাক্ত করেন। নিহত ওই ব্যক্তি ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের সভুকূড়া গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে। তিনি গ্রামে ফেরি করে মাটির তৈরি তৈজসপত্র বিক্রি করতেন। ২ আগস্ট রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। মেলান্দহ থানা পুলিশ ময়নাতদন্তের জন্য তার মাথাবিহীন লাশটি উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এদিকে মাথাবিহীন লাশ উদ্ধারের পর জেলার ইসলামপুর গোয়ালের চর ইউনিয়নের চরচারিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদে মানুষের মাথা ভাসতে দেখে ইসলামপুর থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ সেখান থেকে খন্ডিত মাথাটি উদ্ধার করে থানায় নিয়ে গেলে স্বজনরা মাথাটি নিহত হাসেন আলীর বলে শনাক্ত করেন। পুলিশের ধারণা দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ব্রহ্মপুত্র নদের পৃথক স্থানে ফেলে দিয়েছিল।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাংলারচিঠিডটকমকে বলেন, নিহত হাসেন আলীর খন্ডিত মাথাটিও জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানে একত্র করেই সম্পূর্ণ লাশের ময়নাতদন্ত করা হবে। নৃশংস এই হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। এ ব্যাপারে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ইসলামপুরের ব্যবসায়ীর খন্ডিত মাথা ও মাথাবিহীন লাশ উদ্ধার

আপডেট সময় ০৮:৫৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯