ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুর-ময়মনসিংহ সড়কের দড়িহামিদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিএনজিচালক খুন

দড়িহামিদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত নবী হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সদরের রানাগাছা ইউনিয়নে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নবী হোসেন (৫৮) নামের একজন সিএনজি অটোরিকশাচালক খুন হয়েছেন। ১৪ জুন রাত ৮টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের দড়িহামিদপুর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের অনন্তবাড়ি গ্রামের জেছুতুল্লাহ মন্ডলের ছেলে।

নিহতের ভাতিজা নিজাম উদ্দিন জানান, জামালপুর-ময়মনসিংহ সড়কের জামালপুর সদরের রানাগাছা ইউনিয়নের নান্দিনা বাজার থেকে ১৪ জুন রাত ৮টার দিকে যাত্রীবেশে কয়েকজন ছিনতাইকারী নবী হোসেনের সিএনজি অটোরিকশা রিজার্ভ ভাড়া করেন। অটোরিকশাটি একই ইউনিয়নের দড়িহামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছুলে অটোরিকশায় থাকা ছিনতাইকারীরা অটোরিকশাটি থামিয়ে নবী হোসেনের বুকের ওপরের দিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তার ডাকচিৎকারে পথচারী ও স্থানীয় গ্রামবাসী তাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি ক্লিনিক নান্দিনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নবী হোসেনের লাশটি উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নবী হোসেনের সিএনজি অটোরিকশাটিও থানায় নিয়ে গেছে পুলিশ।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান বাংলারচিঠিডটকমকে বলেন, ময়নাতদন্তের জন্য নবী হোসেনের লাশ মর্গে পাঠানো হয়েছে। তার বুকের ওপরের দিকে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে ছিনতাইকারীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হবে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুর-ময়মনসিংহ সড়কের দড়িহামিদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিএনজিচালক খুন

আপডেট সময় ১২:৫০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০১৯