ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

জামালপুরে একটি মামলার রায়ে ২ জনের জেল

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের বাঁশচড়া গ্রামে চাঞ্চল্যকর হামলা ও গুরুতর আঘাতের মামলার রায়ে দুইজন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। ২২ মে জামালপুরের মুখ্য বিচারিক হাকিম মো. রফিকুল ইসলাম এ রায় দেন।

চার্জসীটভুক্ত ১২ জন আসামির মধ্যে ১০ জন বেকসুর খালাস পেয়েছেন। আদালত মামলাটির প্রধান আসামি মোশারফ হোসেন আক্কাছকে এক বছর ৬ মাসের জেল, পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড এবং পলাতক আসামি আমিনুল ইসলাম ওরফে পাগুরকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের বাঁশচড়া গ্রামের আব্দুস সাত্তারের সাথে প্রতিবেশী মোশারফ হোসেন আক্কাসের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে ২০১৩ সালের ২৮ এপ্রিল আব্দুস সাত্তারকে মারধর করেছে মোশারফ হোসেন আক্কাস ও তার লোকজন। এ ঘটনায় ওই দিনই আব্দুস সাত্তারের ছেলে সুজনুর রহমান সুজন বাদী হয়ে জামালপুর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় মোশারফ হোসেন আক্কাস, আমিনুল ইসলাম ওরফে পাগুসহ ১২ জনকে আসামি করা হয়। মামলাটি দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বিজ্ঞ বিচারক ওই রায় দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই

জামালপুরে একটি মামলার রায়ে ২ জনের জেল

আপডেট সময় ০৫:১৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯