ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

প্রতিমণ ১০৪০ টাকায় ধান ক্রয়ের দাবিতে ছাত্র ইউনিয়নের অনশন

সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে ছাত্র ইউনিয়নের অনশন কর্মসূচি। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

এক হাজার ৪০ টাকা মণ দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়ে জামালপুরে অনশন শুরু করেছে ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ। ১৯ মে সকাল থেকে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে এই অনশন করছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

ধানের ন্যায্যমূল্য, কৃষকের কাছ থেকে কম দামে ধান ক্রয় করে বেশি দামে বিক্রির চক্রান্ত বন্ধ, কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় ও প্রতিটি ইউনিয়নে ধান ক্রয় কেন্দ্র চালুর দাবি জানান অনশনকারীরা। দাবি মানা না পর্যন্ত অনশন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ।

অনশন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জামালপুর জেলা শাখার সভাপতি মোজাহারুল হক, সাবেক সভাপতি আলী আক্কাছ, সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমেদ খান মানিক, জেলা ছাত্র ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মাফিজুল হক ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রবীন্দ্র চন্দ্র সূত্রধর প্রমুখ।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

প্রতিমণ ১০৪০ টাকায় ধান ক্রয়ের দাবিতে ছাত্র ইউনিয়নের অনশন

আপডেট সময় ১০:১২:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯