ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ঝাউগড়ায় ৬০ কেজি করে চাল পেয়ে দরিদ্র মহিলাদের মুখে খুশির ঝিলিক

ঝাউগড়া ইউনিয়নে ভিজিডির চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আনজু মনোয়ারা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

ভিজিডি কার্ডধারীদের চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আনজু মনোয়ারা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

‘আমার মাথায় যত চুল আছে আল্লায় য্যান শেখ হাসিনারে ততদিন বাচায়ে রাহে’ ঝাউগড়া ইউনিয়ন পরিষদ থেকে মার্চ ও এপ্রিল মাসে বরাদ্দের ৬০ কেজি চাল পেয়ে এমনই আবেগময় অভিব্যক্তি প্রকাশ করেন এই ইউনিয়নের বাসিন্দা হতদরিদ্র ও বিপদাপন্ন জনগোষ্ঠীর প্রতিনিধি ঝামেলা বেওয়া। ১৪ মে জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে আকস্মিক সরেজমিনে ভিজিডির চাল বিতরণ কার্যক্রম দেখতে গিয়ে চাল পাওয়া একাধিক মহিলাকে এ ধরনের অভিব্যক্তি প্রকাশ করতে শোনা যায়। তারা নিয়মিত এই চাল পান বলে এই প্রতিনিধিকে জানান। অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে বিতরণ করা চাল পেয়ে প্রতিটি মহিলার চোখে মুখে ছিলো তৃপ্তির হাসি, খুশির ঝিলিক।

চাল বিতরণ কাজ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আনজু মনোয়ারা বেগম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব তাসলিমা জাহান নিপাসহ ইউপি সদস্যগণ। এইদিন ২৮৭ জন ভিজিডি কার্ডধারী সদস্যের মাঝে ৬০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এক প্রশ্নের জবাবে ইউপি চেয়ারম্যান আনজু মনোয়ারা বেগম বলেন, আমি চেয়ারম্যান হবার পর এক কেজি চাল কাউকে কম দেওয়া হয়নি। এছাড়া বিভিন্ন ধরনের ভাতাভোগীদের কাছ থেকে আমার কোনো মেম্বার অতিরিক্ত কোনো টাকা নিয়েছে এ ধরনের অভিযোগ পাইনি। আমি ঘোষণা দিয়েছি কোনো রূপ দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে সে যেই হোক তাকে পদ ছাড়তে হবে এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইউপি সচিব তাসলিমা জাহান নিপা বলেন, এখানে প্রত্যেকটি কাজ সম্পাদন হয় স্বচ্ছতার ভিত্তিতে। নিয়মিতভাবে গ্রাম আদালতের কার্যক্রমও পরিচালিত হয়।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ঝাউগড়ায় ৬০ কেজি করে চাল পেয়ে দরিদ্র মহিলাদের মুখে খুশির ঝিলিক

আপডেট সময় ০৬:০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯