ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ডোয়াইলে দুর্বৃত্তের হামলায় কৃষক নিহত

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় প্রতিপক্ষের হামলায় শাহজাহান মিয়া (৫০) নামে একজন কৃষক নিহত হয়েছেন। ১ মে রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভবানীপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে শাহজাহান মিয়া ১ মে সন্ধ্যায় বাড়ি থেকে চা খাওয়ার জন্য বের হয়। পরে রাত দশটা বেজে গেলেও শাহজাহান মিয়া বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে ভবানীপুর বাজারে যান। সেখানেও না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ভবানীপুর খাল পাড়ে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে। সেখানে তার পাশেই রক্তাক্ত ইট পড়ে ছিল। তাদের ধারণা শাহজাহান মিয়াকে ইট দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে। পরে স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিনিকা ইয়াসমিন তাকে মৃত ঘোষণা করে। সংবাদ পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশের সুরতহাল করে থানায় নিয়ে যায়। এদিকে ২ মে সকালে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শিবলি সাদিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বাংলারচিঠিডটককে বলেন, শাহজাহানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনআনুগ ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ডোয়াইলে দুর্বৃত্তের হামলায় কৃষক নিহত

আপডেট সময় ০৬:২৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯