ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন চাহিদার চাইতে বেশি হওয়ায় শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সচিবকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত পোপ লিও: চিকিৎসকরা

ইসলামপুরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ কৃষক নিহত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আবু বক্কর (৬০) নামের একজন বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। ১৯ এপ্রিল দুপুরে ইসলামপুর-দেওয়ানগঞ্জ সড়কের পলবান্ধা বেপারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ইসলামপুর পৌরসভার পলবান্ধা গ্রামের মৃত আইজল শেখের ছেলে।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পলবান্ধা গ্রামের কৃষক আবু বক্কর ১৯ এপ্রিল দুপুর দেড়টার দিকে ইসলামপুর পৌরসভার ধর্মকুড়া বাজার থেকে ইসলামপুর-দেওয়ানগঞ্জ সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়িতে যাচ্ছিলেন। পথে পলবান্ধা বেপারিপাড়া এলাকায় দেওয়ানগঞ্জমুখী চলন্ত একটি পণ্যবোঝাই ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার সিদ্দিক রুমন তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপর ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনছার আলী বাংলারচিঠিডটকমকে বলেন, ‘ট্রাকের ধাক্কায় আবু বক্কর নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনা শোনা মাত্রই থানা থেকে পুলিশ পাঠানো হয়। ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করবে না বলে জানালে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

ইসলামপুরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ কৃষক নিহত

আপডেট সময় ০৭:০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯