ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জামালপুরে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহের শোভাযাত্রা

জামালপুরে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহের শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘স্বাস্থ্যসেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ১৭ এপ্রিল সকালে শহরের বকুলতলা মোড় থেকে শোভাযাত্রাটি বের হয়ে ২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

জেলা স্বাস্থ্য বিভাগ ও জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে শোভাযাত্রা শেষে স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সিভিল সার্জন চিকিৎসক গৌতম কুমার রায়, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ চিকিৎসক আব্দুল ওয়াকিল, জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপ-অধিনায়ক সুজাত আলী, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

এদিকে স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে ২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতালে বিনামূল্যে রক্তচাপ ও ডায়াবেটিস নির্ণয় করা হয়।

জামালপুর জেনারেল হাসপাতালে বিনামূল্যে রক্তচাপ ও ডায়াবেটিস নির্ণয় করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহের শোভাযাত্রা

আপডেট সময় ০৬:৫২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯