ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুতায়িত হয়ে দেলোয়ার হোসেন (৩০) নামে এক কৃষক মারা গেছেন। তিনি উপজেলার পৌর এলাকার কামরাবাদ গ্রামের হাবিবর রহমানের ছেলে। ২৭ মার্চ গভীর রাতে তার নিজ সেচ পাম্প ঘরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, ২৭ মার্চ গভীর রাতে কৃষক দেলোয়ার হোসেন তার নিজ সেচ পাম্প দিয়ে ধান ক্ষেতে পানি সেচ দিতে যান। এ সময় সেচ পাম্পটি আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকায় চালু করার সাথে সাথেই দেলোয়ার বিদ্যুৎ স্পর্শে মাটিতে পড়ে যান।

বাড়িতে তিনি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজতে সেচ পাম্পে গিয়ে তাকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসতেই মারা যান তিনি। তিনি তিন সন্তানের জনক।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সাত্তার বাংলারচিঠি ডটকমকে বলেন, ‘কৃষক দেলোয়ার হোসেন সেচ পাম্পে পানি তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়েই মারা যান।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু

আপডেট সময় ০৫:৫৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯