ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার হাসপাতালে বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেয়া নোভিদ পেল জিপিএ-৫ ইসলামপুরে ৯ শিক্ষকের বিদ্যালয়ে ৩ পরীক্ষার্থীই অকৃতকার্য গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

ব্রহ্মপুত্র নদ থেকে মৃত নবজাতক উদ্ধার

ব্রহ্মপুত্র নদের লক্ষ্মীরচর-নান্দিনা বাজার নৌঘাটের কাছে উদ্ধার মৃত নবজাতক। ছবি : বাংলারচিঠি ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরে ব্রহ্মপুত্র নদ থেকে একটি মৃত নবজাতক ছেলেশিশু উদ্ধার করেছে স্থানীয় গ্রামবাসী। শিশুটির পরিচয় না পেয়ে গ্রামের মুরব্বিদের সিদ্ধান্তে তার নাম মো. জিহাদ রেখে জানাজা শেষে নদের পাড়েই দাফন করা হয়েছে। ৯ মার্চ সকালে সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের লক্ষ্মীরচর-নান্দিনা বাজার নৌঘাটের কাছেই নবজাতক শিশুটির মরদেহ পাওয়া যায়।

গ্রামবাসীরা জানান, ৯ মার্চ বেলা ১১টার দিকে লক্ষ্মীরচর ইউনিয়নের লক্ষ্মীরচর-নান্দিনা বাজার নৌঘাটে ব্রহ্মপুত্র নদের পানিতে একটি নবজাতক ছেলেশিশু মৃত অবস্থায় ভাসতে দেখা যায়। জানাজানি হলে অনেক মানুষ ভিড় করেন শিশুটিকে দেখতে। পরে স্থানীয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন শিকড়ের কর্মকর্তা ও সদস্যসহ স্থানীয় যুবকরা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে নদের পাড়ে তুলে। শিশুটির বয়স (গর্ভাবস্থায়) আনুমানিক প্রায় ৮ মাস হবে। তার কোনো পরিচয় পাওয়া যায়নি। শিশুটির ধর্ম নিয়েও চিন্তায় পড়ে যান স্থানীয়রা। পরে লক্ষ্মীরচর ইউপি সদস্য মো. আছান আলীর উপস্থিতিতে স্থানীয় মুরুব্বিদের সিদ্ধান্তে শিশুটির নাম রাখা হয় মো. জিহাদ। বিকেল ৪টার দিকে নামাজে জানাজা শেষে নদের পাড়েই শিশুটিকে দাফন করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন শিকড়ের সভাপতি আকন্দ সৈকত বাংলারচিঠি ডটকমকে বলেন, ‘ব্রহ্মপুত্র নদে নবজাতক শিশু পাওয়া যাওয়ার বিষয়টি জানাজানি হলে অনেক মানুষ ঘটনাস্থলে আসেন। কিন্তু শিশুটির কোনো পরিচয় পাওয়া যায়নি। পরে সদর থানা পুলিশের অনুমতিক্রমে শিশুটিকে নদের পাড়েই দাফন করা হয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার

ব্রহ্মপুত্র নদ থেকে মৃত নবজাতক উদ্ধার

আপডেট সময় ০৮:২৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০১৯