ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

দিগপাইতে শেখ হাসিনা ক্রিকেটে মনোহর স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন

চ্যাম্পিয়ন দলকে রেফ্রিজারেটর পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের খুপিবাড়ী এম এম উচ্চ বিদ্যালয় মাঠে ২২ ফেব্রুয়ারি বিকেলে শেখ হাসিনা ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কেন্দুয়া কালিবাড়ী ক্রিকেট একাদশকে পরাজিত করে মনোহর স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন হয়েছে।

চূড়ান্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ হাসিনা ক্রিকেট টুর্নামেন্টের সভাপতি ও সীম গ্রুপের পরিচালক রাইসুল হাসান শোয়েব। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  জামালপুর সদর উপজেলা পরিষদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান আবুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মঞ্জু রাহী আকন্দ, লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, খুপিবাড়ী এম এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী মন্টু প্রমুখ।

পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলকে একটি রেফ্রিজারেটর ও রানারআপ দলকে একটি এলইডি টিভি বিতরণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

দিগপাইতে শেখ হাসিনা ক্রিকেটে মনোহর স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন

আপডেট সময় ০৯:৫২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ ফেব্রুয়ারী ২০১৯