ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

অগ্নিকাণ্ডে হতাহতদের স্মরণে সারাদেশে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত

বাংলারচিঠি ডটকম ডেস্ক : ২২ ফেব্রুয়ারি জুমার পর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ঢাকার চকবাজারস্থ চুড়িহাট্টায় মর্মান্তিক অগ্নিদুঘর্টনায় নিহতদের গায়েবানা এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে মসজিদসমূহেও বিশেষ দোয়া ও মোনাজাত হয়।

জুমার নামাজের পর বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন মাওলানা আবদুল হালিম সিরাজী।

এরপর বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাতে চুড়িহাট্টায় অগ্নিদুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। নিহতদের শাহাদাতের মর্যাদা লাভের জন্য দোয়া করা হয়। শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়-স্বজনদের শোক কাটিয়ে উঠার জন্য মুনাজাত করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে দোয়া করা হয়।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন কাসেম।

গায়েবানা জানাজা ও বিশেষ মুনাজাতে ধর্মপ্রতিমন্ত্রী আইনজীবী শেখ মো. আব্দুল্লাহ, ধর্মসচিব মো. আনিছুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল ও ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলামসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন।
এ ছাড়া ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় মর্মান্তিক অগ্নিদুঘর্টনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা ও আহতদের আশু আরোগ্য কামনায় ২২ ফেব্রুয়ারি সারাদেশের মসজিদে জুমার পর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে বিপুল সংখ্যক লোক হতাহত হয়।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

অগ্নিকাণ্ডে হতাহতদের স্মরণে সারাদেশে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:০০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ ফেব্রুয়ারী ২০১৯