ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে চেয়ারম্যান প্রার্থীকে পাঁচ হাজার টাকা জরিমানা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আরিফুর রহমান পাভেলকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১৯ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম ওই প্রার্থীকে জরিমানা করেন।

জানা গেছে, ১৮ ফেব্রুয়ারি রাতে এক উঠান বৈঠকে উপজেলার সাতটি ইউনিয়নে এবং একটি পৌরসভায় ভোটারদের সুবিধার জন্য ১০টি অ্যাম্বুলেন্স দেওয়ার আশ্বাস দেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আরিফুর রহমান পাভেল। এ নিয়ে বিভিন্ন দৈনিকে সংবাদ প্রকাশিত হয় যা উপজেলা প্রশাসনের নজরে এলে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ১৯ ফেব্রুয়ারি বিকেলে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

বকশীগঞ্জে চেয়ারম্যান প্রার্থীকে পাঁচ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৭:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯