ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে মোটরসাইকেল দুঘর্টনায় এক ছাত্র নিহত, আহত ১

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের মাদারগঞ্জে মোটরসাইকেল দুঘর্টনায় মো. আলামিন (১৮) নামের এক ছাত্র নিহত ও একজন আহত হয়েছেন। ১১ ফেব্রুয়ারি সকালে চলন্ত মোটরসাইকেল গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আলামিন উপজেলার গুনারিতলা ইউনিয়নের কাতলামারি গ্রামের আব্দুল বারেক মুন্সির ছেলে। তিনি ঠাকুরগাঁ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মো. আলামিন ও আবু বক্কর (১৯) দুই বন্ধু ১১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে মাদারগঞ্জে যাচ্ছিলেন। পথে গুনারিতলা ইউনিয়নের কাতলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে উল্টে পড়ে যায়। এতে চালক মো. আলামিন ও তার বন্ধু আবু বক্কর গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে সেখান থেকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে মো. আলামিনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

গুনারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন আয়না বাংলারচিঠি ডটকমকে বলেন, চালকের অসতর্কতার কারণে এটি একটি দুর্ঘটনা। এ নিয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। নিহত মো. আলামিনের মরদেহ তার স্বজনরা নিয়ে গেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

মাদারগঞ্জে মোটরসাইকেল দুঘর্টনায় এক ছাত্র নিহত, আহত ১

আপডেট সময় ০৭:৫৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯