ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন যারা

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড জামালপুর জেলার সাতটি উপজেলায় চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তাদের মধ্যে চারজন রয়েছেন নতুন মুখ।

দলীয় সূত্রে জানা গেছে, জামালপুরে এবার চারজন নতুন মুখ উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন। তারা হলেন- জামালপুর সদরে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন, মেলান্দহ উপজেলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রকৌশলী মো. কামরুজ্জামান, ইসলামপুর উপজেলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আইনজীবী জামাল আব্দুল নাসের বাবুল এবং বকশীগঞ্জ উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বিজয়।

বাকি তিনটি উপজেলার মধ্যে মাদারগঞ্জ উপজেলায় বর্তমান চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল, সরিষাবাড়ী উপজেলায় গতবার অংশ নিয়ে পরাজিত প্রার্থী জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. গিয়াস উদ্দিন পাঠান এবং দেওয়ানগঞ্জ উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ দলীয় মনোনয়ন পেয়েছেন।

ঢাকা থেকে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণার সংবাদ আসার পর থেকে সাতটি উপজেলায় তাদের সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাস করতে দেখা গেছে। জেলা থেকে সাতটি উপজেলায় ৩৪ জন প্রার্থীর নামের তালিকা ঢাকায় পাঠিয়েছিল। দলীয় মনোনয়ন বঞ্চিতদের মধ্যে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জেলার সাতটি উপজেলার কোথাও কোনো ক্ষোভ বা বিক্ষোভ প্রকাশের মতো কোনো ঘটনা ঘটেনি।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুরে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন যারা

আপডেট সময় ০৭:৩৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯