ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী বিজন চন্দের সাথে যুবলীগের মতবিনিময়

সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জামালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সাথে মতবিনিময় সভা করেছেন সদর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। ৩ ফেব্রুয়ারি রাতে জামালপুর শহরের ঢাকাইপট্টি এলাকায় একটি রেস্তোরাঁয় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী বিজন কুমার চন্দ বলেন, গেল জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর আসন থেকে আওয়ামী লীগের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আসছে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ যাকেই নৌকা প্রতীকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করতে হবে। তিনি আরো বলেন, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করা হয়েছিল। আর এটা হয়েছিল দলের মধ্যে ঐক্যবদ্ধ না থাকার কারণে। তিনি সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে আগামী দিনে নৌকার প্রার্থীকে বিজয় করার আহবান জানান। এ সময় তিনি এবারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং সকলের কাছে সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহমেদসহ সদর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ ও ১৫টি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। সভা সঞ্চালনা করেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান সোহেল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী বিজন চন্দের সাথে যুবলীগের মতবিনিময়

আপডেট সময় ০৪:৫৭:২৮ অপরাহ্ন, সোমবার, ৪ ফেব্রুয়ারী ২০১৯