ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

৩ ফেব্রুয়ারি সংরক্ষিত মহিলা আসনের তফসিল

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে তফসিল ৩ ফেব্রুয়ারি ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ২২ জানুয়ারি সন্ধ্যায় নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ এ কথা বলেন। আজ অনুষ্ঠিত কমিশনের ৪৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

ইসি সচিব বলেন, যেহেতু সংরক্ষিত আসনে ভোটাভোটি হয় না, তাই নির্বাচনটা এগিয়ে আনতে চাই। আগে ১৭ ফেব্রুয়ারি তফসিল ঘোষণার কথা জানিয়েছিল কমিশন।

সংরক্ষিত মহিলা আসনে কোনো হিজড়া প্রার্থী হতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে হেলালুদ্দীন আহমদ বলেন, হিজড়া তৃতীয় লিঙ্গ হিসেবে আছেন। তবে যদি ভোটার হওয়ার ফরমে কেউ নারী হিসেবে পরিচয় দিয়ে থাকেন, তবে তিনি প্রার্থী হতে পারবেন।

সংরক্ষিত আসনের নির্বাচন আইন অনুযায়ী, দেশের যে কোনো যোগ্যতাসম্পন্ন নারীই সংরক্ষিত আসনের প্রার্থী হতে পারবেন। তবে একজন প্রস্তাবক ও সমর্থক হতে হবে সংসদ সদস্যদের মধ্য থেকে।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

৩ ফেব্রুয়ারি সংরক্ষিত মহিলা আসনের তফসিল

আপডেট সময় ০৮:৫৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯