ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ২৬ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর কফিনবন্দি মরদেহ জামালপুরে শেষ হল তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা মাদকের সাথে জড়িত বিএনপি নেতা-কর্মীদের সর্বপ্রথম গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

মির্জা আজম ও মোজাফফর হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানালো জামালপুর প্রেসক্লাব

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে নির্বাচিত সংসদ সদস্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমকে জামালপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

জামালপুর-৩ আসনে নির্বাচিত সংসদ সদস্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমকে জামালপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এবং জামালপুর-৫ (সদর) আসনে প্রকৌশলী মো. মোজাফফর হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জামালপুর প্রেসক্লাব।

৩০ ডিসেম্বর বেসরকারি ফলাফল ঘোষণা করার পরপরই প্রকৌশলী মো. মোজাফফর হোসেন জামালপুর প্রেসক্লাবে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের সমর্থন ও সহযোগিতায় জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। আমি সাংবাদিকদের পাশে সবসময় থাকতে চাই।

উল্লেখ, প্রকৌশলী মো. মোজাফফর হোসেন জামালপুর থেকে প্রকাশিত দৈনিক পল্লীর আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং জামালপুর প্রেসক্লাবের সদস্য।

জামালপুর-৫ (সদর) আসনে নির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেনকে জামালপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

তিনি প্রেসক্লাবে আসায় জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডলসহ উপস্থিত সদস্যগণ প্রেসক্লাবের সদস্য হিসেবে প্রকৌশলী মো. মোজাফফর হোসেনকে ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানান।

৩১ ডিসেম্বর সকালে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে নির্বাচিত সংসদ সদস্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম জামালপুর প্রেসক্লাবের সদস্যদের বিশেষ আমন্ত্রণ জানালে জামালপুর প্রেসক্লাবের সভাপতির নেতৃত্বে একদল সাংবাদিক তার বাসায় যান। নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে মির্জা আজমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ, মির্জা আজম জামালপুর প্রেসক্লাবের উন্নয়নে সার্বিক সহযোগিতা করে আসছেন। প্রেসক্লাবের একজন পৃষ্ঠপোষক হিসেবে তাকে ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

মির্জা আজম ও মোজাফফর হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানালো জামালপুর প্রেসক্লাব

আপডেট সময় ০৭:৫৮:৩২ অপরাহ্ন, সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮