ঢাকা ০১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

জামালপুরে বঙ্গবন্ধু পরিষদের নৌকার পক্ষে নির্বাচনী প্রচার অভিযান

নৌকার প্রচারণায় বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ছবি : নিপুন জাকারিয়া

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর জেলার পাঁচটি আসনের সাতটি উপজেলার নৌকার প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার অভিযান পরিচালনা করছে বঙ্গবন্ধু পরিষদ ঢাকা কেন্দ্রীয় কমিটি।

২৩ ডিসেম্বর বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ জামালপুর-৩ আসনের মেলান্দহ উপজেলা, জামালপুর-২ আসনের ইসলামপুর উপজেলা, জামালপুর-১ আসনের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় নৌকার পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা চালায়।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম উপদেষ্টা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক চিকিৎসক এস এ মালেকের বিশেষ প্রতিনিধি নাহিদ নূর আলোর নেতৃত্বে জামালপুরে সাতটি উপজেলায় ৬৮টি ইউনিয়নে এ প্রচার অভিযান পরিচালনা করা হবে।

এ সম্পর্কে নাহিদ নূর আলো জানান, বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে এ প্রচার অভিযান পরিচালনা করা হচ্ছে। জনসাধারণের মাঝে বঙ্গবন্ধুর জীবনাদর্শ, শেখ হাসিনার সরকারের উন্নয়ন তুলে ধরে বই, প্রচারপত্র, স্টিকার, ব্যাচসহ নানা সামগ্রী বিতরণ করা হচ্ছে। যা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে বিশেষ ভূমিকা রাখবে।

প্রচার অভিযানে তার সাথে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী নেতাকর্মীরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালপুরে বঙ্গবন্ধু পরিষদের নৌকার পক্ষে নির্বাচনী প্রচার অভিযান

আপডেট সময় ০৭:৪৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮