ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

জামালপুরে নৌকা প্রতীকের প্রার্থী মোজাফফরের পথসভা

পথসভায় বক্তব্য রাখেন প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

আসছে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা, পথসভা, উঠান বৈঠক করেছেন জামালপুর-৫ (সদর) আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

তিনি ১৩ ডিসেম্বর দিনব্যাপী জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের প্রতিটি গ্রামে গ্রামে, বাড়ি-বাড়ি ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন এবং বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন।

পথসভায় তিনি বলেন, আমাকে আপনাদের সেবা করার জন্য আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী করেছেন। আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকবো বলেই আপনাদের মাঝে এসেছি। আপনারা আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করলে এই ইউনিয়নের সকল সমস্যার সমাধান করার চেষ্টা করে যাবো।

এ সময় জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালেহীন রেজা, জেলা শ্রমিকলীগের সভাপতি মসিউর রহমান বাবু, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, জেলা পরিষদ সদস্য বুলবুলী আক্তার, লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী তারা, সাধারণ সম্পাদক আব্দুর রশিদসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা তার সাথে ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

জামালপুরে নৌকা প্রতীকের প্রার্থী মোজাফফরের পথসভা

আপডেট সময় ০৭:৩৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮