ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল লাবনী

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে লাবনী আক্তার (১৫) নামে এক কিশোরী।

১৫ নভেম্বর দুপুর একটায় উপজেলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন বাল্যবিয়েটি বন্ধ করে দেন।

জানা গেছে, রংপুর জেলার কাউনিয়া উপজেলার মনোগ্রাম গ্রামের মোখলেসুর রহমানের ছেলে আনিছুর রহমানের সঙ্গে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের মাঝগেদরা গ্রামের আমিনুল হকের মেয়ে লাবনী আক্তারের বিয়ের দিন ঠিক করা হয়। ১৫ নভেম্বর সন্ধ্যায় বিয়ের নিবন্ধন করার কথা ছিল।

এরই মধ্যে খবর পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন ও সুপারভাইজার সুশান্ত কুমার চক্রবর্তী ১৫ নভেম্বর দুপুরেই বিয়ে বাড়িতে হাজির হন। তারা বিয়ের আয়োজন দেখে মেয়ের বাবা আমিনুল হকের সঙ্গে কথা বলেন এবং বিয়েটি বন্ধ করে দেন।

এ সময় আমিনুল হক ১৮ বছরের আগে তার মেয়েকে বিয়ে না দিতে মহিলা বিষয়ক কর্মকর্তার নিকট অঙ্গীকারনামায় সাক্ষর করেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

বকশীগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল লাবনী

আপডেট সময় ০৬:৪৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮