ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

১ম বিভাগ ফুটবলে সুমন স্মৃতি জয়ী

ভোরের টিম ও সুমন স্মৃতি একাদশের মধ্যে খেলা। ছবি : বাংলারচিঠি ডটকম

এম ইউ শাকিল
নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে সাইফ পাওয়ার ব্যাটারি প্রথম বিভাগ ফুটবল লিগ শহরের সিংহজানী বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে চলছে। ২০ অক্টোবর বিকেলে প্রথম পর্বের ঘ গ্রুপের খেলায় ভোরের টিম দলকে ৫-১ গোলে হারিয়ে সুমন স্মৃতি একাদশ দল বিজয়ী হয়েছে ।

খেলার প্রথমার্ধে সুমন স্মৃতি একাদশ দলের ৬ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দোলন এবং ১৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাইফুল একটি করে গোল করেছেন। এরপর থেকে উভয় দলের খেলোয়াড়রা আক্রমণ পাল্টা আক্রমণে গোল দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠে ।

দ্বিতীয়ার্ধে সুমন স্মৃতি একাদশ দলের ১৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাইফুল, ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আমিন রানা ও ১৬ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিশু একটি করে গোল দিয়েছেন। খেলা শেষ হওয়ায় ৫ মিনিট আগে ভোরের টিম দলের ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কাউসার একটি গোল করেন। দর্শকরা খেলাটি দারুণভাবে উপভোগ করেছে ।

ছাইদুর রহমান পল খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন। সহকারী রেফারি হিসেবে ছিলেন পরান কুমার ভদ্র ও কানন মিয়া। চতুর্থ রেফারি ছিলেন আমিনুর । এ খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান।

উল্লেখ, ৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এ ফুটবল লিগের উদ্বোধন করেন জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি। এ ফুটবল লিগে প্রথম পর্বে চারটি গ্রুপে ১৬টি দল অংশ নিয়েছে ।

২১ অক্টোবর বেলা সাড়ে তিনটায় প্রথম পর্বের ক গ্রুপের রশিদপুর ক্রীড়া চক্র বনাম রেনেসাঁ দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন

১ম বিভাগ ফুটবলে সুমন স্মৃতি জয়ী

আপডেট সময় ০৮:৪১:০১ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮