ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

জামালপুরে নয়জন মোটরসাইকেল চালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর শহরের নতুন বাইপাস সড়কের মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নয়জন মোটরসাইকেল চালককে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের দুজন নির্বাহী হাকিম ৩০ সেপ্টেম্বর দুপুরে এ অভিযান চালান। জেলা প্রশাসনের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, নির্বাহী হাকিম মো. আবদুল্লাহ আল রনী অভিযানের সময় ছয়জন মোটরসাইকেল চালকের হেলমেট ও চালকসনদ না থাকার দায়ে ১ হাজার ৮০০ টাকা জরিমানা করেন। জরিমানায় দণ্ডিতরা হলেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী গ্রামের মো. লাল মিয়ার ছেলে এনামুল হক, জামালপুর পৌরসভার বোর্ডঘর গ্রামের মো. কামরুদ্দিনের ছেলে মো. আফতাব, পশ্চিম ফুলবাড়িয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে নুর ইসলাম বাবু, বিনন্দেরপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে আব্দুল মালেক, সরিষাবাড়ী উপজেলার আরামনগর বাজার এলাকার মোস্তফার ছেলে সৈকত ও বাটারা এলাকার ইসলাইলের ছেলে শাকিল।

অপরদিকে নির্বাহী হাকিম আসাদুজ্জামান অভিযানের সময় তিনজন মোটরসাইকেল চালকের হেলমেট না থাকার দায়ে ৭০০ টাকা জরিমানা করেন। জরিমানায় দণ্ডিতরা হলেন জামালপুর শহরের নয়াপাড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে তাজুল ইসলাম, সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া গ্রামের শামছুল কবিরের ছেলে সিরাজুল কবির ও আরামনগর বাজার এলাকার নজরুল ইসলামের ছেলে জুয়েল মিয়া।

১৯৮৩ সালের মটরযান অধ্যাদেশের ১৩৭, ১৩৮ ধারায় জরিমানা আদায় করা হয়। জামালপুর বিআরটিএ পরিদর্শক ও সদর থানার পুলিশ অভিযানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

জামালপুরে নয়জন মোটরসাইকেল চালককে জরিমানা

আপডেট সময় ০৭:৫৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮