ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

জামালপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

শিশুদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন অতিথিবৃন্দ। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর॥
জামালপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর সকালে জামালপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জন্মদিন উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেককাটা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।

জন্মদিনের অনুষ্ঠান উদ্বোধন করেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কবির উদ্দিন। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহ্বায়ক আ ব ম জাফর ইকবাল জাফুর সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সদস্য সচিব মো. আব্দুল হাকিম, সদর উপজেলা শাখার সদস্য সচিব মো. শাহিন ও নাহিদ নূর আলো প্রমুখ। পরে অতিথিবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুরা। ছবি : বাংলার চিঠি ডটকম

আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের অংশ গ্রহণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ, নৌকা প্রতীক, প্রাকৃতিক দৃশ্য, স্মৃতিসৌধ, শহীদ মিনার ও পৌর শহরের দৃশ্যের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট পুরস্কার দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

জামালপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

আপডেট সময় ০৬:৪৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮