ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

জামালপুরে আট চালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর জেনারেল হাসপাতাল সংলগ্ন সড়কে ২৬ সেপ্টেম্বর দুপুরে অভিযান চালিয়ে হেলমেট ও চালক সনদ বিহীন গাড়ি চালানোর অভিযোগে আটজন চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আবু আবদুল্লাহ খান এ অভিযান পরিচালনা করেন। জেলা প্রশাসনের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, নির্বাহী হাকিম মো. আবু আবদুল্লাহ খান ২৬ সেপ্টেম্বর দুপুরে জামালপুর জেনারেল হাসপাতাল সংলগ্ন সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় হেলমেট ও চালক সনদ বিহীন গাড়ি চালানোর অভিযোগে আটজন চালককে ১৯৮৩ সালের মটরযান অধ্যাদেশের ১৩৭ ও ১৩৮ ধারায় ২ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

জরিমানায় দণ্ডপ্রাপ্ত চালকেরা হলেন মেলান্দহ উপজেলার সরুলিয়া গ্রামের ইউনুছ মিয়ার ছেলে জাকির হোসেন, দুরমুঠ গ্রামের মনির শেখের ছেলে হাফেজ, বাগবাড়ী গ্রামের লুৎফর রহমানের ছেলে ফজলে রাব্বী, দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া গ্রামের কাজিম উদ্দিনের ছেলে সোলায়মান, ইসলামপুর উপজেলার রামভদ্রা গ্রামের মোফাজ্জলের ছেলে রব্বানী, মাদারগঞ্জ উপজেলার মহিষ বাতান গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে ফারুক আহাম্মেদ, জামালপুর শহরের দড়িপাড়া এলাকার আক্তারুজ্জামানের ছেলে মিমন ও জামালপুর পৌরসভার মাছিমপুর গ্রামের শাহজাহানের ছেলে মেহেদী হাসান ।

জামালপুর বিআরটিএ এর পরিদর্শক ও সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

জামালপুরে আট চালককে জরিমানা

আপডেট সময় ০৮:৪৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮