ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

মাওলানা নূরুল ইসলাম জামালপুরী আর নেই

হযরত মাওলানা নূরুল ইসলাম

হযরত মাওলানা নূরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর শহরের কাছারিপাড়ায় জামালপুর দরবার শরিফের প্রতিষ্ঠাতা আলহাজ শাহ সূফি হযরত মাওলানা নূরুল ইসলাম জামালপুরী মাইজভান্ডারি ১৬ সেপ্টেম্বর দিবাগত রাত আড়াইটায় কাছারিপাড়াস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অনেক আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও ভক্তবৃন্দ রেখে যান।

শাহ সূফি হযরত মাওলানা নূরুল ইসলাম জামালপুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং ইসলাম ধর্মীয় বিষয়ে তিনি একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে সর্বমহলে সুপরিচিত ছিলেন। জামালপুর দরবার শরিফকে কেন্দ্র করে সারাদেশে তাঁর রয়েছে অসংখ্য ভক্ত অনুরাগী। তাঁর মৃত্যুতে আত্মীয় স্বজন, ভক্তঅনুরাগী ও অনুসারীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাঁকে একনজর দেখতে এবং সমবেদনা জানাতে শহরের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ তাঁর বাসভবনে ভিড় করেন।

১৭ সেপ্টেম্বর জোহর নামাজের পর জামালপুর শহরের  ‍মুসলিমাবাদ জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পৌরসভার জিয়া কলেজ রোড ছোটগড় এলাকায় দরবার শরিফের জন্য নির্ধারিত স্থানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে সেখানে তাকে দাফন করা হয়। তাঁর নামাজে জানাজায় হাজার হাজার মুসল্লি শরিক হন। এ ছাড়াও তাঁর মৃত্যুতে জামালপুর শহরের প্রধান সড়কের অধিকাংশ মার্কেটের দোকানপাটের মালিক ও ব্যবসায়ীরা জানাজার আগে থেকে দাফন হওয়া পর্যন্ত দোকানপাট বন্ধ রাখেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

মাওলানা নূরুল ইসলাম জামালপুরী আর নেই

আপডেট সময় ০৭:৪৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮