ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উদযাপিত

জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের শোভাযাত্রা। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর॥
জামালপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে ৬ সেপ্টেম্বর জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উদযাপিত হয়েছে। জামালপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লীবিদ্যুৎ সমিতি যৌথভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করে।

দিবসটি উপলক্ষে ৬ সেপ্টেম্বর সকাল ১০টায় জামালপুর শহরের তমালতলা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জামালপুর বিক্রয় ও বিতরণ বিভাগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের আলোচনা সভায় অতিথিবৃন্দ। ছবি : বাংলার চিঠি ডটকম

পরে সেখানে জামালপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কবির উদ্দিন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়ারেছ আলী মিয়া, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. পানা উল্লাহ, নির্বাহী প্রকৌশলী শেখ আহাম্মেদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ ও সিবিএ নেতা বজলুর রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বক্তারা আগামী দিনে জামালপুরের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুরে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উদযাপিত

আপডেট সময় ০৬:৪০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮