ঢাকা ১১:০১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় দেওয়ানগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ

সরিষাবাড়ীতে গৃহবধূর আত্মহত্যা, স্বামী পলাতক

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী ॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নে চায়না বেগম (১৯) নামে এক গৃহবধূ বিষ পান করে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ৪ সেপ্টেম্বর বিকেলে উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি পৌরসভার চর বাঙ্গালী গ্রামের মৃত জবান আলীর মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভাটারা ইউনিয়নের ভাটারা দক্ষিণ পাড়া গ্রামের দরিদ্র কৃষকের ছেলে ইয়ামিনের সাথে নয় মাস আগে চায়না বেগমের বিয়ে হয়। বিয়ের দাগ মুছতে না মুছতেই স্বামীর পরিবারের সাথে অভ্যন্তরীন দ্বন্দ্বে জড়িয়ে পড়ে চায়না বেগম। এক পর্যায়ে ৪ সেপ্টেম্বর দুপুরে চায়না বেগম বিষ পান করলে অসুস্থ হয়ে পড়ে। পরে প্রতিবেশীরা তাকে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চায়নার অবস্থা গুরুতর দেখে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করে। জামালপুরে আনার পথে চায়না বেগম মারা যান। পরে পুলিশ খবর পেয়ে চায়না বেগমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত চায়না বেগমের লাশ থানাতেই রয়েছে। এ ঘটনায় নিহত চায়না বেগমের স্বামীসহ ওই বাড়ির সকলেই পলাতক রয়েছে।

এ ঘটনায় সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চায়না বেগম বিষ ক্রিয়ায় মারা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদনে আরো বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড়

সরিষাবাড়ীতে গৃহবধূর আত্মহত্যা, স্বামী পলাতক

আপডেট সময় ১১:১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮