ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ঝাউগড়ায় শিক্ষক নির্যাতনকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

শিক্ষকের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে ঝাউগড়া ইউনিয়নে মানববন্ধন। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের বেসরকারি একটি বিদ্যালয়ের শিক্ষক মো. আমিনুল ইসলামের ওপর হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে উপজেলা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট। ৪ সেপ্টেম্বর বিকেল তিনটায় উপজেলার ঝাউগড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সভাপতি মো. মফিজ উদ্দিন, শিক্ষক নেতা মিজানুর রহমান, মো. রফিকুল আলম, মো. শহিদুর রহমান, খায়রুল ইসলাম রুশো ও শিক্ষার্থী জেবুননেছা প্রমুখ। বক্তারা শিক্ষক মো. আমিনুল ইসলামের ওপর হামলাকারী মামুন, চুন্নু, কামরুল হাসান ও তাদের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষকদের পেশাগত নিরাপত্তা বিধানের জন্য সরকারের প্রতি দাবি জানান।

মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী অংশ নেন। মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি ঝাউগড়া বাজার প্রদক্ষিণ করে।

জানা গেছে, ঝাউগড়া আইডিয়াল স্কুলের বিএসসি শিক্ষক মো. আমিনুল ইসলাম ১ সেপ্টেম্বর রাত আটটার দিকে পার্শ্ববর্তী চরবানিপাকুরিয়া ইউনিয়নের ভাবকি বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। পথে চরবানিপাকুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। পরে তাকে জামালপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ঝাউগড়ায় শিক্ষক নির্যাতনকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৭:১৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮